শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশন কর্তৃক গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা

সালাহউদ্দিন শুভ / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গুণিজন সংবর্ধনা, আলোচনা সভা ও মণিপুরী ভাষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝের গাঁও গ্রামের কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কনথৌজম শিল্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

শিক্ষার্থী এল সূচনা সিনহা ও অন্তরা শর্মার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কবি ও সাহিত্যিক আকমল হোসেন নিপু, মণিপুরী কাং ফেডারেশনের সভাপতি ইবুংহাল শ্যামল সিংহ, কবি ও সাহিত্যিক খইরোম ইন্দ্রজিৎ, কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, স্বাস্থ্য পরিদর্শক মিকইবী দেবী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনথৌজম শিল্পী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য গুলনাহার বেগম, হকতিয়ারখোলা মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা বৃন্দা রাণী সিনহা, কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপন, কবি আয়েকপম অঞ্জু, সাংবাদিক সালাউদ্দিন শুভ ও আর কে সোমেন প্রমুখ।

অনুষ্ঠানে সমাজ উন্নয়নে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার রাজকুমারী অমুস্না, আমুসেনা দেবী, মোছা. নুরুন নেছা বেগম, রাধাবতী দেবী ও বীনা রানী সিনহাকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয় এবং মণিপুরী ভাষা পরীক্ষায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর