শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে

অনলাইন ডেস্ক / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে।

হবিগঞ্জের চুনারুঘাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে মোঃ আলা উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে গোবিন্দপুর গ্রামের মো: জহুর আলীর পুত্র।

সোমবার (৪ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (৩ মার্চ) রাতে ঘটনার শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে আলাউদ্দিনকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এর পরই চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই দেলোয়ার ও খোরশেদ আলমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায় জানান, ধর্ষণের মামলায় আলাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধর্ষণের শিকার কিশোরীর মা জানান, গত রবিবার দুপুরে আমার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে খাবারের জিনিসের প্রলোভন দেখাইয়া বাড়ীর পশ্চিমে ছুরত আলী মেম্বারের পরিত্যাক্ত ঘরের ভিতরে ধর্ষণ করে। আমি এর প্রতিবাদ করায় ধর্ষকের ভাইসহ আত্বীয় স্বজন সবাই মারপিট করে। তবে অভিযুক্ত আলাউদ্দিন ধর্ষণের ঘটনা অস্বীকার করে বলে ওই তরুণীর পরিবারের সাথে তাদের পুর্ব বিরোধ রয়েছে এবং এঘটনায় উভয়ের মধ্যে মারামারি হয়েছে। তার দাবী তাকে ফাঁসানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর