বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

লাউয়াছড়ায় জীপ গাড়ি উলটে চিকিৎসকসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে একটি পর্যটকবাহী জিপ গাড়ি উলটে ৭জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসক ছিলেন। তারা সবাই শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নিতে শ্রীমঙ্গল এসেছিলেন।

দুর্ঘটনায় আহতরা হলেন- সঞ্চিতা রায় (৪০), মিলন সরকার (৪০), চিকিৎসক দিপিকা বণিক (৪০), মিতা সাহা (৪২), তোফায়েল(২৫), ঋদিতা সাহা(১৩), উমা রানী (৪৬)।

দুর্ঘটনার কবলে পরা জীপ গাড়িতে থাকা যাত্রী অভিজিৎ সরকার বলেন, ‌‘আমরা লাউয়াছড়ার ভিতর দিয়ে জীপ গাড়ি ভিতরে থেকে লাউয়াছড়া ছাড়িদিক দেখছিলাম। হঠাৎ করে রাস্তার উচু উচু জায়গায় উঠার সময় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও যখন স্টার্ট নিচ্ছিলো না, তখন গাড়ির চালক গাড়ি থেকে নেমে যান। এসময় জীপ গাড়িটি পিছনের দিকে নামা শুরু করে ও উল্টে যায়। আমাদের গাড়িতে থাকা লোকজন আহত হয়ে গাড়িতেই পরে থাকে। পরে স্থানীয়রা উদ্বার করে হাসপাতালে পাঠায়। আমরা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। রাতে কুমিল্লা চলে যাবো।’

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় আহত হয়ে ৭জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবাই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসকও ছিলো। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর