শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শায়েস্তাগঞ্জকে মডেল উপজেলায় রুপান্তর করতে চাই : আবু জাহির

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফ্রেরুয়ারী ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, শায়েস্তাগঞ্জকে একটি মডেল উপজেলায় রুপান্তর করতে চাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।

সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত ) উত্তম কুমার দাশ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান মাসুক,সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার,

শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, জুহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবউদ্দিন, রেলওয়ের পুলিশ ফাড়ির আইসি মীর সাব্বির আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত দাশ মন্টু, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী প্রমুখ।

এর আগে প্রধান অতিথি এমপি আবু জাহির উপজেলার অসহায় নারী পুরুষের মাঝে ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা চেক বিতরন করেন। আইন শৃংখলা মিটিং শেষে প্রধান অতিথি উপজেলা পিঠা মেলারও উদ্ধোধন করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর