বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

বার্সার লিজেন্ড তালিকায় ফিরে এলো আলভেজের

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
ফাইল ছবি

নৈশ ক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেজকে সাড়ে চার বছরের কারাদণ্ড এবং দেড় লাখ ইউরো জরিমানার শাস্তি দেয় বার্সেলোনার একটি আদালত। এ কারণে বার্সেলোনা ক্লাবের কিংবদন্তি তালিকা থেকে আলভেজের নাম মুছে ফেলেছিলো ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবের ১২৫ বছরের ইতিহাসে ১০২জন ফুটবলারকে রাখা হয়েছিলো কিংবদন্তির তালিকায়। যেখানে সর্বশেষ সংজোযন জর্দি আলবা, সার্জিও বুস্কেটস এবং জেরার্ড পিকে। দানি আলভেজের নাম তাদেরও ওপরে।

ক্যারিয়ারে মোট ৪৩টি শিরোপা জয় করেছেন আলভেজ যার ২৩টিই বার্সেলোনার জার্সিতে। পেপ গার্দিওলার আমলে যে স্বপ্নের দল তৈরি করেছিলো বার্সেলোনা, তার অন্যতম একজন ছিলেন দানি আলভেজ। যে কারণে তিনি বার্সার কিংবদন্তি তালিকায় ঠাঁই পেয়ে যান।

কিন্তু র্ধষণের দায়ে দন্ডপ্রাপ্ত আলভেজের নাম প্রথমে মুছে দেয় বার্সা। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তার নামটি মুছে দেওয়া হয়।

এ নিয়ে মিডিয়ায় ব্যাপক লেখালিখি হওয়ার পর কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যে কারণে বার্সেলোনা তাদের সিদ্ধান্ত পূনর্বিবেচনা করে এবং লিজেন্ড তালিকায় আলভেজের নাম ফিরিয়ে আনে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর