শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সিলেটে ধর্মঘটের সময় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিলো পুলিশ

অনলাইন ডেস্ক / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বুধবার সকালে ধর্মঘটের সময় ছিলো কোন যানবাহন। যানবাহন না থাকায় দুশ্চিন্তায় সড়কে দাঁড়িয়ে যানবাহনের অপেক্ষায় শিক্ষার্থীরা। ঠিক সেই সময় সহযোগীতার হাত বাড়িয়ে দিলো পুলিশ সদস্যরা। সিলেট জেলা পুলিশের ঢাকা মেট্রো ঠ-১৪-১২৭৭ পিকআপে করে পরীক্ষার্থী ও কলেজ শিক্ষার্থীদের কয়েকজন পুলিশ সদস্য দক্ষিণ সুরমার লালাবাজার থেকে পরীক্ষা কেন্দ্রে ও কলেজে পৌঁছে দেয়ার জন্য নিয়ে যায়।

পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ওসমানী সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) আশরাফুজ্জামান।

তিনি জানান, ওসমানী ও বালাগঞ্জ থানার দুটি টিম বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়। জেলা পুলিশ জনগণের সেবায় সব সময় নিয়োজিত রয়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের থানা পুলিশকে আগে থেকেই বলে রাখা হয়েছে তাদেরকে কেন্দ্রে পৌঁছে দিয়ে সহযোগিতা করার জন্য।

উপস্থিত কয়েকজন প্রত্যেক্ষদর্শী বলেন, ধর্মঘটের কারণে পরীক্ষার্থীসহ কর্মীজীবী মানুষরা বিপাকে পড়েছেন। পুলিশের একটি ভ্যানে করে বেশ কয়েকজন পরীক্ষার্থী ও কলেজ শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে নিয়ে যায়। সত্যি এটা খুবই ভালো লাগার বিষয়। কারণ আমরা সব সময় পুলিশের খারাপ দিক দেখে সমালোচনা করি। কিন্তু তারাও ভালো কাজ করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর