বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’

ফের বিয়ে করছেন অনুপম রায়

বিনোদন ডেস্ক / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

নতুন জীবন শুরু করছেন ভারতীয় গায়ক অনুপম রায়। ঘর বাঁধবেন টলিপাড়ারই এক গায়িকার সঙ্গে। আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই রেজিস্ট্রি করেই বিয়ে করবেন অনুপম। পাত্রী টলিপাড়ার গায়িকা প্রস্মিতা পাল। খুব বড়সড় আয়োজনে আপত্তি গায়কের।

দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে আজ এমনটি জানানো হয়েছে।

সংবাদমধ্যমটিকে অনুপম বলেন, ‘পাত্রী প্রস্মিতা। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’

প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ ছবিতে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। এ ছাড়াও প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ ও ‘হতে পারে না’ গানগুলি বেশ জনপ্রিয়।

এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অনুপম। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘোষণা করেন তারা। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল পিয়ার। এই বন্ধুত্ব পরবর্তীকালে এসে গড়ায় ভালবাসার সম্পর্কে। তার পরই বিয়ের সিদ্ধান্ত নেন। তত দিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গিয়েছে।

একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন, সুরারোপ করেছেন অনুপম। প্রকাশিত হয়েছে কবিতার বই। অন্য দিকে, পিয়া পড়াশোনার সঙ্গে নানা সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। এমনকি অনুপমের পরিচালনায় রবীন্দ্রনাথের গানের একক একটি অ্যালবামও প্রকাশিত হয়েছিল পিয়ার। অনুপমের সঙ্গে বিচ্ছেদ হয় ২০২১ সালে। তার বছর দুয়েকের মাথায় ফের বিয়ে করেন পিয়া। পাত্র অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গত বছর নভেম্বর মাসেই সইসাবুদ করে বিয়ে সারেন তাঁরা। এ বার নতুন জীবন শুরু করতে চলেছেন অনুপম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর