মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’

সালাহউদ্দিন শুভ / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সামাজিক উন্নয়ন ও মানবিক সেবার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ (We Are Kamalganj)’।

সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র নিয়ে সম্প্রতি উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউসুফ মিয়া, কৃষি অফিসার কর্মকর্তা জয়ন্ত কুমার রায় প্রমুখ।

সভায় সংগঠনের পক্ষ থেকে গঠনতন্ত্র ও লক্ষ্যসমূহ প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি উপজেলার সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়া যায়।

উপস্থিত কর্মকর্তারা সংগঠনটির মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের উদ্যোক্তারা জানান, “উই আর কমলগঞ্জ” সমাজসেবা, শিক্ষা সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সংরক্ষণ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করবে।

তাদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠন কমলগঞ্জ উপজেলার উন্নয়ন ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর