রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন

ডেস্ক রিপোর্ট / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

​মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘ইয়ুথ অফ চার্চ অফ গডথ (ওয়াইসিজি)-এর ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। গত ৬ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করা হয়।

​”আসুন অধ্যবসায়ের সাথে দৌড়াই”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে ছিল বিশেষ প্রার্থনা সভা, বাইবেল পাঠ, ধর্মীয় সংগীত এবং আলোচনা সভা। এতে বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুব সদস্যরা অংশগ্রহণ করেন।
​

উৎসবের দ্বিতীয় দিনে যুবসমাজের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের লক্ষ্যে বিশেষ সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে সমাজসেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কা কেনহুন ডুকথ সংগীত দলের সুমধুর পরিবেশনা, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

​সমাপনী দিনে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই সাথে সংগঠনের ৫০ বছরের গৌরবময় পথচলা নিয়ে একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে চার্চ ও সমাজ গঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে উত্তরীয় পরিয়ে এবং সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভারেন্ড ডোনাল্ড আমস্ট্রং, মিসেস কেরোলিন আমস্ট্রং, রেভারেন্ড সামুয়েল ডিখার, রেভারেন্ড মেশাক সুজা, রেভারেন্ড নিকোডিমস থ্যানকিউ, রেভারেন্ড প্রিচার্ড ওয়ারজ্রী, জিডিশন প্রধান সুছিয়াং, রেভারেন্ড পাইরিন সুটিং এবং রেভারেন্ড এবরিসন পতাম প্রমুখ।

​এছাড়াও উপস্থিত ছিলেন রেভারেন্ড রমিউস খংকাই, রেভারেন্ড ডেলিংসন ডিখার, লুমডনবক মিশনের পরিচালক মিসেস লাভলী সুছিয়াং, মাগুরছড়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুছিয়াং, ওয়াইসিজি’র সভাপতি ইভেনজেলিস্ট রিলাং সুটিং ও সাধারণ সম্পাদক স্টিফেন মারলিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে। ৫০ বছরের এই দীর্ঘ পথচলা আগামী দিনে যুব সমাজকে আরও ঐক্যবদ্ধ ও সেবামুখী করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর