বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ঝড়বিধ্বস্ত দুই পরিবারের পাশে কৃষিবিদ “মুঈদ আশিক চিশতী” কমলগঞ্জে পারিবারিক দ্ব/ন্দ্বে স্ত্রী-সন্তানসহ ৬ জনের বিরু/দ্ধে অটোরিকশা চালকের অভি/যোগ কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীনতা, ব্যাপক ক্ষয়ক্ষতি কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে মানবিক হাত বাড়াল প্রবাসীরা দূর পরবাসে থেকেও নাড়ির টানে ড. শাহ্ আলম: চাবাগান ও আর্তমানবতার সেবায় এক অনন্য নাম মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ কবিতা-মোদের কমলগঞ্জ নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু কমলগঞ্জে বসতবাড়ি দখ/লের অভি/যোগ: হা/মলা-ভাঙ/চুরে প্রবা/সীর পরিবারে আ/তঙ্ক বৌভাতে নবদম্পতিকে দেওয়া হলো অকটেন

আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

প্রতিনিধি, মৌলভীবাজার: / ৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমেদের মরদেহ গ্রহণ করে বাড়িতে নিয়ে আসেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পরিবারের সদস্যরা। বিকেল ৩টায় মরদেহ বাড়িতে আনা হয়।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‌‘আমরা দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে আনতে সক্ষম হয়েছি। নিহত সালেহ আহমেদের পরিবারকে যতটুকু সাহায্য করা প্রয়োজন ততটুকু করা হবে। এরইমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুটা সহযোগিতা করা হয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান প্রদেশে ইফতার শেষে জরুরি খাদ্যপানীয় সরবরাহের কাজে বের হন সালেহ আহমেদ। এসময় তার সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। তখন সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাচ্ছিল ইরান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর