মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ভানুগাছ বাজারে লাইটেস স্ট্যান্ডের পাশে আহমদ আলী খাঁ মার্কেট প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মৌলভীবাজার জেলা বাস, মিনিবাস, কার ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট–১২২৩) এর অন্তর্ভুক্ত কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের অর্থায়ন করেন সৌদি আরব, মালদ্বীপ, কুয়েত ও কাতারে অবস্থানরত প্রবাসী কল্যাণ গ্রুপ–১২২৩ এর সদস্যরা।

ইফতার মাহফিলে কমলগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্ট্যান্ডের শ্রমিক নেতা, স্থানীয় শ্রমিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর