শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

সালাহউদ্দিন শুভ / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘মরহুম হাজী শেখ আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্ট’।

বুধবার (১১ মার্চ) দুপুরে ট্রাস্টের পক্ষ থেকে বিপুল সংখ্যক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিনের বাসভবনে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাজসেবক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক কাজী সুলেমান, মাওলানা সুলতান আহমেদ, আব্দুল আহাদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, জয়নাল আবেদীন, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।

প্রধান অতিথি অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে বলেন,‘পবিত্র রমজান মাসে আর্তমানবতার সেবায় বিত্তবানদের এভাবে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। হাজী শেখ আরব উল্লাহ ও মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ স্থানীয় অসহায় পরিবারগুলোর রমজানের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।’

ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিন জানান, ‘মরহুম বাবা-মায়ের স্মৃতি রক্ষার্থে এবং এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে রসুলপুর ও আশপাশের গ্রামের কয়েকশত হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ছোলা, তেল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর