শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

মাধবপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী সহ আহত ১৮

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী সহ ১৮ জন আহত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার হাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী মামুন বাসের সাথে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে প্রায় ১৮ আহত হয়।খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা ও সিলেট রেফার করেন।

আহতরা হলেন রুমা বেগম(২৩), আব্দুল আহম্মদ(৩৫), সজীব(২৫), মাহমুদা(৪৩), মুক্তা রানী(২২), তোফায়েল আহমদ (২৫),আজমল হোসেন(২৫), মিলন হাওলাদার(৪০), রাজিব(২১),আব্দুল কাদির(২০), মিলন হোসেন (৩৪), মাহমুদ হোসেন সহ নাম না জানা আরও অনেকে।

দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ঘন্টা ব্যাপী তীব্র যানযটের সৃষ্টি হয় পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর