শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

একই ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক: / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একই ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ঘরে স্বামীর ও বারান্দায় স্ত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে লতাচাপলি ইউনিয়নের আসালত খাঁ পাড়ার বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত আরিফ হোসেন (২৬) একই গ্রামের আলী হোসেনের ছেলে। তার স্ত্রীর নাম রিয়া মনি (২০)।

স্থানীয়রা জানান, আরিফ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে রোজগার করতেন। রাতে এই দম্পতির মধ্যে ঝগড়া শুনতে পেয়েছিলেন প্রতিবেশিরা।

এরপর রাত ১২টার দিকে এ দম্পতির শিশুকন্যার কান্না শুনে বাড়িতে যান স্বজনরা। পরে আরিফ ও রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর