বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হত্যা মামলায় আপস না করায় গাড়ি পুড়িয়ে হয়রানির অভিযোগ বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায় সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ

গোলাম মাওলা রনির গাড়িতে হামলা

অনলাইন ডেস্ক / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
হামলায় ক্ষতিগ্রস্ত গোলাম মাওলা রনির গাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন নেতার মাজার এলাকায় পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা করে পালিয়ে যান তারা। তবে এ ঘটনায় কেউ আহত না হলেও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। গোলাম মাওলা রনি নিজে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গোলাম মাওলা রনি নিজ বাসা থেকে অফিসের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়ার সময় তার গাড়ি বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান করা কয়েকজন এসে গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। এতে তিনি বা চালক আঘাত না পেলেও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

হামলা প্রসঙ্গে গোলাম মাওলা বলেন, ‘আমি বেলা ১১টার দিকে বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-দোয়েল চত্বর হয়ে অফিসে যাচ্ছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার এলাকার পুষ্টি ইন্সটিটিউটের উল্টো পাশের ইউটার্নের কাছে গাড়ি পৌঁছালে সেখানে দাঁড়ানো তিন থেকে চারজন ছেলে হঠাৎ আমার গাড়িতে হামলা করে। তাদের সবার হাতে হাতুড়ি ছিল। তারা আমার গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে ফেলে। পরে হামলাকারীরা পেছন দিকে হাতুড়ি দিয়ে আঘাত করা শুরু করলে ড্রাইভার গাড়ি চালিয়ে সেই জায়গা দ্রুত ত্যাগ করে। আমরা গাড়িতে অবস্থান করায় আমাদের কেউ আহত হইনি।’

থানায় অভিযোগ করা হয়েছে কি না জানতে রনি বলেন, ‘এখন পর্যন্ত আমি লিখিত অভিযোগ করিনি। তবে প্রস্তুতি চলছে। দ্রুতই থানায় লিখিত অভিযোগ করব।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, ‘দুপুরের দিকে গোলাম মাওলা রনির গাড়িতে হামলার বিষয়টি আমরা জানতে পেরেছি। উনি লিখিত অভিযোগ করেননি তবে, তিনি আমাদের ফোনে বিস্তারিত জানিয়েছেন। কে বা কারা এই হামলায় জড়িত আমরা বিস্তারিত তদন্ত করছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর