শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকার মৃত ইয়াকুব মুন্সীর ছেলে মফজেল (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও বাউমান এলাকার মৃত হাছেন আলীর ছেলে শওকত আলী (৪২)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলমূখী সার্ভিস লেনে একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশার পিছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালিকে পালিয়ে গেলেও ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে নাওজোড় হাইওয়ে থানায় নেয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর