শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সিলেটে পিডিবির নির্বাহী প্রকৌশলীকে যে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র পালকে সতর্ক করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সংশোধন হয়ে যান। না হলে সিলেটে থাকতে পারবেন না।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দক্ষিণ সুরমার বরইকান্দির উপকেন্দ্র ও নির্বাহী প্রকৌশলী কার্যালয় পরিদর্শনে এ হুঁশিয়ারি দেন তিনি।

আকস্মিক পরিদর্শনে অফিস চত্বরের সামনে উপকেন্দ্রের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করে নসরুল হামিদ প্রকৌশলীর কাছে জানতে চান, কত দিন ধরে আপনি নির্বাহী প্রকৌশলী পদে আছেন? জবাবে শ্যামল চন্দ্র চার বছর বললে, রেগে গিয়ে প্রতিমন্ত্রী তাকে হুঁশিয়ারি দেন। বলেন, সংশোধন হয়ে যাও না হলে সিলেটে থাকতে পারবা না।

এদিকে আজ সিলেট ওসমানীনগরের দয়ামীরে সিলেট-ঢাকা মহাসড়ক-সংলগ্ন মেসার্স হাজি মাসহুদ আলী মডেল পেট্রোল পাম্প উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

পেট্রোল পাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ধীরে ধীরে সারাদেশে মডেল পাম্প তৈরি করা হবে। পুরোনোগুলো এখনই বন্ধ করা হচ্ছে না। আমরা চাই, তারাও এগিয়ে আসুক। ২০১৮ সালে পেট্রোল পাম্প নীতিমালা করার পর প্রথম ধাপে হাইওয়ে সড়কের পাশে ৮টি মডেল পাম্প করা হলেও চালু হয়েছে ছয়টি।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর