শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

প্রায় দেড় যুগ পর কারামুক্ত বাবর

অনলাইন ডেস্ক / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বাবর বের হলে জেলগেটে বিএনপির নেতা-কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

জেলার বশির উদ্দিন জানান, বেলা দুইটার দিকে বাবর ঢাকা কেন্দ্রীয় কারারাগার থেকে বের হন।

বাবর প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং পরে পল্টনে বিএনপির কার্যালযয়ে যাবেন। এরপর তিনি নেত্রকোণায় নিজ বাড়িতে যাবেন।

এর আগে বুধবার হাইকোর্ট থেকে ১০ ট্রাক অস্ত্র আইনের মামলায় লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন খালাস পান।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ১৮ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় লুৎফুজ্জামান বাবরসহ ছয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দেন হাইকোর্ট।

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেটিতে অভিযান চালিয়ে ২০০৪ সালের ১ এপ্রিল ১০ ট্রাক অস্ত্র জব্দ করা হয়।

এ ঘটনায় পরের দিন কর্ণফুলী থানায় অস্ত্র মামলায় ৫০ জন ও অন্যটিতে ৫২ জনের নাম উল্লেখ করে অস্ত্র আইনে দুটি ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান বিশেষ ক্ষমতা আইনে ২০১৪ সালের ৩০ জানুয়ারি বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন।

অস্ত্র মামলার দুই ধারায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর