রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায় সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায়

ডেস্ক রিপোর্ট / ৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বন্ধুত্বের টানে হাজার মাইল পাড়ি দিয়ে কাতার থেকে বাংলাদেশের মৌলভীবাজারের বড়লেখায় এসেছেন কাতারের এক নাগরিক। বন্ধুর বিয়েতে অংশ নিতে তার এ আগমন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ তৈরি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) পাশ্ববর্তী জুড়ী উপজেলার চম্পকলতা গ্রামে শিপন আহমদ খানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ বিয়েতে কাতারি বন্ধু বদর হোমউদ জে এফ আল রেওয়াইলির উপস্থিতি বিয়ের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

বন্ধুর জীবনের বিশেষ মুহূর্তে তার এমন উপস্থিতি দুই দেশের নাগরিকের মধ্যকার আন্তরিক বন্ধুত্বের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে ওঠে।

কাতারের নাগরিক বদর হোমউদ জে এফ আল রেওয়াইলি ও বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলষা গ্রামের বাসিন্দা শিপন আহমদ খান দীর্ঘদিন ধরে কাতারে বসবাস করছেন। প্রবাসে থাকাকালে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের টানেই শিপন আহমদ খানের বিয়েতে অংশ নিতে কাতার থেকে বাংলাদেশে আসেন বদর। শিপন আহমদ খান ওই গ্রামের জান মোহাম্মদ খানের ছেলে।

সাধারণত প্রবাসজীবনে বিভিন্ন দেশের মানুষের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। তবে সেই বন্ধুত্বের টানে বন্ধুর বিয়েতে যোগ দিতে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসার ঘটনা ব্যতিক্রম।

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার বিষয়ে বদর হোমউদ জে এফ আল রেওয়াইলি বলেন, ‘বন্ধুর বিয়েতে এসেছি। এখানকার বিয়ের সংস্কৃতি বেশ চমৎকার। বন্ধুর দেশে এসে ভালো লেগেছে। সিলেটের বিভিন্ন জায়গা ঘুরেছি, খুব ভালো লেগেছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর