বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর সাংবাদিকতার মানোন্নয়নে মৌলভীবাজারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা যুক্তরাষ্ট্রে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে জব্দ

সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গত ৬ সেপ্টেম্বর থেকে তিনি নিজ কর্মস্থলে উপস্থিত নেই। এ ঘটনায় বৈদেশিক ডাকঘরের গ্রাহকসেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

জানা গেছে, পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রামের কার্যালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম গত ৬ সেপ্টেম্বর থেকে মৌলভীবাজার, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও হবিগঞ্জের বিভিন্ন ডাকঘর পরিদর্শনে রয়েছেন। তিনি মৌলভীবাজার সার্কিট হাউজে অবস্থান করছেন এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ডাকঘরগুলো পরিদর্শন শেষে আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রামে ফিরে যাওয়ার কথা রয়েছে।

অভিযোগ উঠেছে, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকে সফরসঙ্গী না করে সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীকে সফরসঙ্গী করা হয়েছে। ফলে তার নিজ কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডাকঘরের গ্রাহকসেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা ডাকঘরে তন্ময় দে চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রামের কার্যালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম তাকে পছন্দ করেন বলেই সফরসঙ্গী হিসেবে সঙ্গে নিয়েছেন।

কথোপকথনের একপর্যায়ে তিনি আরও বলেন, তিনি এর আগে দুইবার হবিগঞ্জ ও মৌলভীবাজারে চাকরি করেছেন। বর্তমানে হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে তিনি তার পুরোনো কর্মস্থল মৌলভীবাজারে বদলি হয়ে আসার চেষ্টা করছেন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বদলির ব্যবস্থা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, ডাক বিভাগের লোকবল সংকটের কথা তুলে তন্ময় দে চৌধুরী মৌলভীবাজারে বদলির চেষ্টা চালিয়ে গেলেও সেখানে কিংবা হবিগঞ্জে তার জন্য নির্ধারিত কোনো পদ নেই।

এদিকে, হবিগঞ্জে কর্মরত থাকাকালে তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়টিও আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব অভিযোগের কিছু বিষয় দুর্নীতি দমন কমিশন (দুদক) খতিয়ে দেখছে এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর