মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে জব্দ

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি / ৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর (কোনাগাঁও) এলাকায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উত্তোলন করা বালু জব্দ করেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর (কোনাগাঁও) এলাকায় ধলাই নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার সুন্দর মিয়ার ছেলে যুবলীগ নেতা লকুর ও কাইয়ুম মিয়া এ বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে বক্তব্য নিতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বালু উত্তোলনের সময় ব্যবহৃত মেশিনের বিকট শব্দে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘বালু তোলার মেশিনের শব্দে ঘরে থাকা দায় হয়ে পড়ে। আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়ায়ও ব্যাঘাত ঘটে। নদীর বাঁধের ভেতরে আমাদের বাড়িঘর রয়েছে। যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে ভাঙনের আশঙ্কায় আমরা আতঙ্কে আছি। কখন নদীগর্ভে বাড়িঘর চলে যায়, সেই ভয় রয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ মিয়া বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তহসিলদার ঘটনাস্থলে এসে আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, এখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এবং জব্দ করা বালু আমার জিম্মায় রাখার কথা বলেন। কিন্তু আমি জিম্মায় নিতে রাজি হইনি। কারণ, আমার আশঙ্কা ছিল রাতের আঁধারে কেউ এসব বালু সরিয়ে নিতে পারে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার ও সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ বলেন, ‘ইজারার নির্ধারিত স্থান ছাড়া কেউ বালু উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর