মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

প্রতিনিধি,মৌলভীবাজার / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক শিক্ষক সরাসরি ভোট দিয়ে আগামী তিন বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছেন।

শনিবার (২৯ আগস্ট) কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতি পদে সত্যেন্দ্র কুমার পাল, সাধারণ সম্পাদক পদে মো. হাবিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে পলাশ সাহা নির্বাচিত হন।

সমিতির আহ্বায়ক ও বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক দুরুদ আহমেদ। এতে উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সমিতির গঠনতন্ত্রের কয়েকটি ধারা সংশোধন করা হয়। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটির নয় সদস্য ও নবনির্বাচিত তিন পদধারী মিলে উপজেলার প্রতিটি এমপিওভুক্ত বিদ্যালয় থেকে অন্তত একজন শিক্ষককে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন।

নবনির্বাচিত সভাপতি সত্যেন্দ্র কুমার পাল বলেন, ‘শিক্ষকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সংগঠনকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’

সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে পাওয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। সবার মতামত ও সহযোগিতায় সমিতির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।’

প্রধান অতিথি দুরুদ আহমেদ বলেন, ‘শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। তাদের ঐক্যবদ্ধ সংগঠন পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

সভায় গত তিন বছর সমিতির কার্যক্রমের বাইরে থাকা একটি বিদ্যালয় পুনরায় সাধারণ সভায় অংশ নেওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। বক্তারা শিক্ষক ঐক্য, পেশাগত মর্যাদা ও শিক্ষার মানোন্নয়নে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর