বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
যে মাটি ভিজেছিল শ্রমিকের রক্তে, সেই মাটি আজও ডাকে অধিকারের শপথে: ভুলি নাই, ভুলব না — ‘মুল্লুকে চলো’ উৎসবমুখর আয়োজনে “শ্রীমঙ্গলে শুরু হলো ভূমি সেবা মেলা ২০২৬” কমলগঞ্জে শুরু হলো “ভূমি সেবা সপ্তাহ ২০২৬” কমলগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আব্দুল মোতালেব কমলগঞ্জে শ্রেণিকক্ষে থাকা খাওয়ার ব্যবস্থা! শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬ কমলগঞ্জে ‘দূর্নীতি বিরোধী বিতর্ক’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র মিড ডে মিলে অনিয়ম: বিদ্যালয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

মঙ্গল ও আনন্দ বাদ, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

ডেস্ক রিপোর্ট / ৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, পহেলা বৈশাখ কোন মুসলমান, হিন্দু, খ্রিষ্টান বা বৌদ্ধদের উৎসব নয়। এটি সাধারণ মানুষ ও কৃষক সমাজের উৎসব। আনন্দ ও মঙ্গল শোভাযাত্রা একই জিনিস। এবার পহেলা বৈশাখের অনুষ্ঠানের নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।

শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা আধুনিক ডাকবাংলোর ডুপ্লেক্স বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাগুরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, আমাদেরকে যারা ভোট দিয়েছেন আমরা তাদেরও কাজ করবো, যারা আমাদেরকে ভোট দেয়নি তাদেরও কাজ করব। ক্ষমতা অপব্যবহার যারা করবে তাদেরকে আমরা কোনক্রমেই সহ্য করবো না। সবাই মিলে বিএনপিকে সফল করতে চাই। যদি বিএনপিকে সফল করতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি; তবে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে।

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট ক্ষমতায় থেকে নানান অনিয়মের সঙ্গে জড়িত হয়ে দেশকে একটি দরিদ্র দেশে পরিণত করেছে। সঠিক নৃতত্বের অভাবে আমরা আজও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ডাইনামিক মানুষ। আমরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত হব না।

নিতাই রায় বলেন, আমরা কেউ গুম খুন হত্যার সঙ্গে জড়িত হব না। বিগত সরকারের মতো দুর্নীতিও করবো না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। মাদকের বিরুদ্ধে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান ও আমিনুল ইসলাম পিকুর খানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসীনা মমতাজ বেগম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর