বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

ইরান গড়ে তুলছে তিনটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র

রিপোটার : / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) মন্ত্রী সাত্তার হাশেমি জানিয়েছেন, চলতি ইরানি বছর (২১ মার্চ ২০২৫ থেকে শুরু) শেষ হওয়ার আগে তিনটি দেশীয়ভাবে নির্মিত মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বা স্পেস বেস গড়ে তোলা হবে। পাশাপাশি, তিনটি রিমোট-সেন্সিং স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী জানান, ইরান দক্ষতা ও প্রযুক্তিতে স্বনির্ভরতার লক্ষ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চাবাহার, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সালমাস এবং উত্তর-পূর্বাঞ্চলীয় চেনারান এলাকায় মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করছে। এই কেন্দ্রগুলো থেকে দেশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম পরিচালিত হবে।

একইসঙ্গে কওসার, তলো-৩ এবং জাফর-২ নামের তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে, যেগুলো পৃথিবীর উচ্চ-রেজুলুশনের ছবি তুলে কৃষি, নগর উন্নয়ন ও পরিবেশ পর্যবেক্ষণে ব্যবহৃত হবে।

এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর উদ্বোধনে ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ ইরানের মহাকাশ প্রযুক্তিতে বড় অগ্রগতি এবং আঞ্চলিক মহাকাশ প্রতিযোগিতায় তাদের অবস্থান শক্তিশালী করবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর