শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

অনলাইন ডেস্ক / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ফিনল্যান্ডে। এতে প্রাণ হারিয়েছেন পাঁচজন আরোহী। স্থানীয় সময় শনিবার (১৭ মে) ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

প্রতিবেদন অনুযায়ী, মাঝ আকাশে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায় হেলিকপ্টার দুটি। এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন। 

ফিনিশ গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টার দুটির একটিতে দুজন এবং অন্যটিতে তিনজন ছিলেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী।

ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি।

ওই প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে যায়। তবে সে সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর