মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

‘সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে ৩ দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিটি’

অনলাইন ডেস্ক / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কীভাবে দেশ ছাড়লেন তা তদন্ত করা হচ্ছে। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে কমিটি। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে মন্ত্রণালয়ে কোনও নিষেধাজ্ঞা পাঠানো হয়েছিল কিনা সে বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নেয়া হবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। ভোগান্তি না হয় এমন জায়গায় আন্দোলন করলে ভালো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর