শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

কলার বাজার থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার

অনলাইন ডেস্ক / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের দ্বিতল কলার বাজার থেকে একটি বিষধর পিট ভাইপার (সবুজ বোড়া) সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) রাত আনুমানিক ৮টার দিকে কলার বাজারের ভেতরে হঠাৎ একটি সাপ দেখা গেলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে, প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সাপটি সফলভাবে উদ্ধার করেন।

স্বপন দেব সজল জানান, “উদ্ধার করা সাপটি পিট ভাইপার প্রজাতির, যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত। সাপটি নিরাপদে উদ্ধার করে পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মানুষের দ্রুত প্রতিক্রিয়া এবং সচেতনতার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আমাদের উচিত বন্যপ্রাণীদের প্রতি সহনশীল ও সচেতন আচরণ করা। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এসব প্রাণীর সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মোঃ কাজী নাজমুল হক জানান, প্রাণীটাকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর