বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

এবার কোরবানির ঈদে ১০ দিন ছুটি

অনলাইন ডেস্ক / ২৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

এবারের কোরবানির ঈদ ঘিরে সব মিলিয়ে টানা ১০ দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির বিষয়টি অনুমোদন হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

বৈঠকের পর তিনি এক ফেইসবুক পোস্টে লেখেন, কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে।

আর ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুইদিন অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। ওই দিনটির আগে ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।

এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তার পর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

ফলে এবার ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের দীর্ঘ অবকাশ মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের।

শফিকুল আলম বলেন, “এটা সরকারি অফিসের জন্য। ব্যাংক বা অন্য কিছুর জন্য নয়। এর জন্য আবার মে মাসের দুটি শনিবার অফিস খোলা রাখা হয়েছে।”

এবার রোজার ঈদে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল। কোরবানির ঈদের ছুটি তাকেও ছাড়িয়ে গেল।

এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়েছে বলে জানান প্রেস সচিব।

বিকালে সংবাদ সম্মেলন করে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত বিস্তারিতভাবে জানানোর কথা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর