বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হাকালুকি হাওরে অভিযান: নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে

বড়লেখায় চো রাই অটোরিকশা বিক্রি করতে গিয়ে ৪ জন গ্রে প্তার, ৩ অটোরিকশা উদ্ধার

অনলাইন ডেস্ক / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

সোমবার বেলা দুইটার দিকে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম এলাকা থেকে স্থানীয় জনসাধারণ ও সিএনজি মালিকের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে পুলিশ বড়লেখা ও সিলেটের বিভিন্ন জায়গা থেকে চুরি করা তিনটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে।সিলেট ভ্রমণ প্যাকেজ

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বড়লেখা উপজেলার চান্দগ্রামের বাছির উদ্দিনের ছেলে মাছুম আহমদ, সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব মোবারকপুর গ্রামের আব্দুল হাদির ছেলে নাহিদ আহমদ, একই উপজেলার শাখারকান্দি গ্রামের আহমদ আলীর ছেলে সাইফুল ইসলাম ও ষাইটধা গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল ইসলাম।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের বরইকান্দি এলাকার এক মালিকের একটি সিএনজি চালিত অটোরিকশা সোমবার সকালে চান্দিরপুর এলাকা থেকে চুরি হয়। চোরেরা অটোরিকশাটি নিয়ে বড়লেখা উপজেলার দাসেরবাজারে যায়। লোকেশন ট্রাকিংয়ের মাধ্যমে সিএনজি মালিক দাসেরবাজার পর্যন্ত সিএনজিটির অবস্থান নিশ্চিত হন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এক বাড়িতে তার সিএনজি শনাক্ত করেন। তখন ওই বাড়িতে তিন চোর ঘুমাচ্ছিল। তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। গ্রেপ্তার তিন চোরের তথ্য অনুযায়ী বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের সহযোগি চোরকে গ্রেপ্তার ও আরো দুইটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। চোরেরা জানিয়েছে, বিক্রি করতেই তারা সিএনজি নিয়ে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল। সিলেট ভ্রমণ প্যাকেজ

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার সোমবার বিকেলে জানান, গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৩ সিএনজির একটির মালিক গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অপর দুই সিএনজি মালিকের মামলার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার গ্রেপ্তারকৃত ৪ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর