শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

সিলেটে সেই নবজাতকের ঠাঁই হলো যে ঘরে

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫

বিশ্বনাথে মানসিক ভারসাম্যহীন মহিলার ভূমিষ্ঠ হওয়া সেই শিশু কন্যাটির অবশেষে ঠাঁই হলো ছোটমণি নিবাসে।

রবিবার (৪ মে) বিকালে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান সিলেটের বাঘবাড়ির ছোটমণি নিবাসে ওই শিশু কন্যাকে হস্তান্তর করা হয়। এ সময় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় নিজের ব্যক্তিগত পক্ষ থেকে শিশুটিকে নতুন জামা ও বেডিং উপহার দেন।

শিশুটিকে ছোটমণি নিবাসে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য ডা. মো. দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার শাহীন মাহবুব, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার কামররুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় জানান, ‘শিশুটিকে দত্তক নিতে কেউই উপযুক্ত কাগজপত্র দিয়ে আবেদন করেন নি। তাই শিশুটিকে ছোটমণি নিবাসে প্রেরণ করা হয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ মে) সকালে সিলেটের বিশ্বনাথ পৌরসভার নতুন বাজারস্থ প্রবাসী চত্বরের পাশে থাকা যাত্রী ছাউনিতে ফুটফুটে এক কন্যা সন্তান প্রসব করেন এক মানসিক ভারসাম্যহীন নারী। উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় ওই নারী ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাসেবা প্রদান করা হয়। জন্ম নেওয়া ফুটফুটে এই কন্যা সন্তানের বাবার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর