মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

আমরা শুধু প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী হওয়ার লড়াই করছি না”— জুড়ীতে ডা. শফিকুর রহমান

সালাহউদ্দিন শুভ / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা শুধু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, গ্রামের মেম্বার, কাউন্সিলর কিংবা মেয়র হওয়ার জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি মানুষের দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য।”

দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে জুড়ী উপজেলা চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা সরকারে গেলাম কি গেলাম না, সেটা বড় বিষয় নয়। আল্লাহ বলেছেন, ‘ক্ষমতা দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক আমি।’ তাই ক্ষমতার জন্য লড়াই নয়, মানবতার জন্য লড়াই আমাদের দায়িত্ব। তবে এটাও ভাববেন না, জামায়াতকে দায়িত্ব দিলে তারা তা গ্রহণ করবে না। আল্লাহ যদি চান, জনগণের অন্তরে ভালোবাসা সৃষ্টি হলে, আল্লাহই সে ব্যবস্থা করে দেবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, জেলা উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ নজমুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুরমান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য লুৎফুর রহমান আজাদী, মাওলানা আব্দুল কাদির, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর এড. শাখাওয়াত হোসাইন, উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিজ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান আজিজী প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর