সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের একক সিদ্ধান্ত বলে দাবি করেছেন তিনি।

সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগের সময় বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের মানুষকে সাহায্য করার ব্যপারে কোনো আপত্তি নাই। জাতিগতভাবে সাহায্য করতে আমাদের আপত্তি নাই। কিন্তু এটা হতে হবে সকল মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এখানে এসে অন্য কেউ গোলমাল করুক আমরা চাই না।

একে তো রোহিঙ্গাদের নিয়ে আমরা সমস্যায় আছি! আবার মানবিক করিডোর দিয়ে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হোক, সেগুলো আলোচনা করে করিডোর দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

নির্বাচন বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আগামীতে বিএনপি নির্বাচিত হতে পারলে সবার আগে কর্মসংস্থানে গুরুত্ব দিবে।

তিনি আরও বলেন, এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে দেশে একটা নির্বাচন করবে, যেখানে সকলে ভোট দিতে পারবে। কারণ বিগত ১৫ থেকে ১৬ বছরে আমরা কেউ ভোট দেওয়া তো দূরের কথা, কেন্দ্রেও যেতে পাড়ি নাই।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর