শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল ইউএইচএফপিওর বিরুদ্ধে দাপ্তরিক অনিয়মের অভিযোগ কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান

সবাইকে নিয়ে ফুলের বাগান গড়তে চান জামায়াতের আমির

অনলাইন ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

সব ধর্মের মানুষকে নিয়ে ফুলের বাগান বানানোর আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকায় পর্যটন ভবনে কমিটি ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (সিএডিএফ) আয়োজনে “সামাজিক সংহতি: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় তিনি এ আশা ব্যক্ত করেন।

ডা.শফিকুর রহমান বলেন, “আমরা যদি কখনো ক্ষমতায় যাই চেষ্টা করব, সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে সম্প্রীতির বাংলাদেশ গড়তে। সবাইকে নিয়ে ফুলের বাংলাদেশ গড়তে চাই। ফুল সবসময় সুগন্ধ ছড়ায়। সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। আমরা পারতে চাই, হারতে চাই না।’

তিনি বলেন, আমরা যেন সবাই মিলে মানবিক সমাজ গড়তে পারি। সবাই সবাইকে শ্রদ্ধা করবে এবং সম্মান করবে। কারও ভুল হলে সংশোধন করিয়ে দেব। ছোটবেলা থেকে চেষ্টা করেছি মানুষকে মানুষ ভাবতে।

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে বাংলাদেশ। আমরা কী একদিনও দেখেছি যাদের পরিশ্রমে সমাজের চাকা চলে তাদের দিকে, শ্রমিকদেরকে গুরুত্ব দেয়া উচিত। ছোট বাংলাদেশ, এই দেশে বিপুল জনসংখ্যা। এই জনসম্পদ কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক, আর্চ বিশপ ক্যাথলিক বিজয় এন ডিক্রুজ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় মহাথেরো প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর