বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

নতুন ছাত্রসংগঠনের কমিটি

অনলাইন ডেস্ক / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ’। ‘শিক্ষা ঐক্য মুক্তি’ স্লোগান ধারণ করে এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রিফাত রশীদের সমর্থকরা বাইরে ও ভেতরে হট্টগোল করছিল।

আবু বাকের মজুমদারকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্যসচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশরেফা খাতুন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষণা করা হয়। ঢাবি কমিটিতে আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্যসচিব মহির আলম। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র সদস্য সচিব আল-আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

কমিটি ঘোষণা করে মিছিল বের করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় বেশ কয়েকজন আহত হন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর