শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

ভাষা শহিদদের প্রতি কমলগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কমলগঞ্জ প্রেসক্লাব।

শুক্রবার(২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কমলগঞ্জ প্রেক্লাবের সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,আহবায়ক কমিটির সদস্য নির্মল এস পলাশ,সালাহউদ্দিন শুভ,সাংবাদিক মোনায়েম খাঁন,মুমিনুল ইসলাম,জাহেদ আহমদ,রাজন আবেদীন প্রমুখ।

এর আগে কমলগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে  কমলগঞ্জ উপজেলা প্রশাসন,কমলগঞ্জ থানা,কমলগঞ্জ পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদীদল ও অঙ্গ সংগঠন,উপজেলা স্কাউট,ফায়ার সার্ভিস, বন বিভাগ,পল্লি বিদ্যুৎ, আনসার ভিডিপি, লেডিস ক্লাব,মণিপুরী ললিতকলা একাডেমি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন স্কুল - কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

  পরে ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আত্মদানকারী শহিদদের ও জুলাই -আগস্ট বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর