রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

মৌলভীবাজারে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারে ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশেষ টাস্কফোর্স কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বুলবুল আহমেদ এর নেতৃত্বে সদর উপজেলার পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, শাক-সবজি, মাছের বাজার, চাউলের বাজার ও ডিমের আড়ৎসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

অভিযানে জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা, কৃষি বিপণন কর্মকর্তা মারুফ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো. শাহীনুল হক, ক্যাব, মৌলভীবাজার এর সভাপতি প্রফেসর সৈয়দ মো. মহসীন, সহ-সভাপতি সৈয়দ তফজ্জল হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।

অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, অতিরিক্ত দামসহ মিনিকেট ঘোষণা দিয়ে অন্য চাউল বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স হায়দার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, কুদরত উল্ল্যা রোডে অবস্থিত আল মদিনা ফুডসকে ৪ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স ফাতেমা স্টোরকে ৩ হাজার টাকা, সুমন সবজি কর্ণারকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. আল-আমিন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর