বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হাকালুকি হাওরে অভিযান: নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি

সিলেটে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল সমাবেশ

অনলাইন ডেস্ক / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারাদেশের মতো সিলেটেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মী রেজিস্ট্রারি মাঠে সমবেত হতে থাকেন। পরে সেখানে সমাবেশ করে দলটি। এতে জামায়াতের বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন শাখা থেকে নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে জামায়াতের নেতৃবৃন্দ বলেন, ‘সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যুনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি।’

বক্তারা বলেন, ‘দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বতীকালীন সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস অতিবাহিত হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি, অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর