শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

মৌলভীবাজারের চার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের চারটি আসনেই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল বৃহস্পতিবার রাতে অঞ্চল বৈঠকে সিলেট বিভাগের চারটি জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জেলার চারটি আসনে জামায়াতের প্রার্থীরা হলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বর্তমান জেলা আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে সাবেক জেলা আমির আব্দুল মান্নান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে অ্যাডভোকেট আব্দুর রব।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলো।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর