বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে রাজকান্দি হিল ম্যারাথন অনুষ্ঠিত

মো.সাইদুল ইসলাম / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

শরীর ও মন সুস্থ রাখতে ম্যারাথনের কোন বিকল্প নেই। এই চেতনাকে ধারন ও লালন করে প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বব্যাপি তুলে ধরার লক্ষ্যে ও পর্যটনকে বিকশিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি হিল ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

ভোর সাড়ে ৬টায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে রাজকান্দি রানার্স কমিউনিটির আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে এই ম্যারাথন শুরু হয়।

ম্যারাথনে ২৫ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন সিলেটের সায়মুন হোসাইন। তিনি ২ ঘণ্টা ১০ মিনিটে রান সম্পন্ন করেন। এছাড়া মেয়েদের মধ্যে প্রথম হন তাসনিম। তিনি রান শেষ করেন ৩ ঘণ্টা ৪০ মিনিটে।

১০ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন উপজেলার শমশেরনগরের শুভ্র যাদব। তিনি ৩৮ মিনিটে রান শেষ করেন। মেয়েদের মধ্যে প্রথম হন জান্নাতুল ফেরদৌস টুম্পা। তার সময় লাগে ১ ঘন্টা ২৩ মিনিট।

রাজকান্দি হিল ম্যারাথনে মোট ৫৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তারমধ্যে ২৫ কিলোমিটারে পুরুষ ৪২০ জন ও ১০ কিলোমিটারে ১৩০ জন অংশ নেন।

উভয় ইভেন্টে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের হাতে নগদ অর্থ এবং ক্রেস্ট তুলে দেন রাজকান্দি রানার্স কমিউনিটির রেইস কো-অর্ডিনেটর আব্দুল বাছিত, রেইস ডিরেক্টর মো. জাকির হোসাইন, ইভেন্ট ম্যানেজার সুলেমান হাসান, রেইস কো-ডিরেক্টর ফয়সাল আল কয়েস চৌধুরী ও মঞ্জুরুল হাসান প্রমুখ।

এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে রান সম্পন্নকারীদের মেডেল পরিয়ে দেয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর