শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মোবাইলে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ল

অনলাইন ডেস্ক / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে সরকার ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে। এতে খরচ বাড়ল মোবাইলফোনে কথা বলা ও ইন্টারনেট সেবায়।

এই সেবার ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে তিন শতাংশ বাড়িয়ে ২৩ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ১০০ টাকা মোবাইল রিচার্জে গ্রাহককে ৫৬ টাকার বেশি কর দিতে হবে।

এ ছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সই করা অধ্যাদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে। অবিলম্বে আদেশ কার্যকর হবে।

চলতি অর্থ বছরের শেষ ৬ মাসে রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট বসানোর এই উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শুল্ক বাড়ানোর উদ্যোগ এমন সময় নেয়া হয়েছে যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। বিটিআরসির সবশেষ তথ্যমতে, গেল অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় ৪০ লাখ।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘শুল্ক বাড়ানোর উদ্যোগে মানুষ মোবাইলে কথা বলা কমাতে পারে।

এতে রাজস্ব আরও কমে যেতে পারে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর