রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষ, নিহত ৩৩

অনলাইন ডেস্ক / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় যাত্রীবাহী গাড়িতে এক ভয়াবহ বন্দুক হামলায় শিয়া সম্প্রদায়ের ৪২ জন নিহত হওয়ার ঘটনার পরদিনই এই সহিংস সংঘর্ষের ঘটনা ঘটল। শুক্রবার রাতভর চলে এই সংঘর্ষ।

সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের ২৪ কোটি জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ শিয়া মুসলমান। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহিংসতা দেশটিতে নতুন নয়।

দেশজুড়ে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করলেও কুররামসহ কিছু কিছু জায়গায় দুই সম্প্রদায়ের মধ্যে প্রায়ই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার ওই অঞ্চলের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি বাগান ও বাচাকোট এলাকার দোকানপাট, বাড়ি ও সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কুররামের আলিজাই ও বাগান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় কুররামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। উভয় পক্ষই ভারী ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে।

বার্তা সংস্থা এপি’র সঙ্গে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, রাতে আগুনের লেলিহান শিখা একটি বাজারকে গ্রাস করেছে। এ সময় গুলির শব্দও শোনা যায়।

বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া একাধিক ব্যক্তি জানান, হামলাকারীরা একটি গাড়ি থেকে বেরিয়ে এসে বাস ও গাড়িতে গুলি ছুড়তে শুরু করে। বৃহস্পতিবারের হামলার স্থানটি লক্ষ্য করেও সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়।

রক্তক্ষয়ী এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। পুলিশও এই হত্যাযজ্ঞ চালানোর উদ্দেশ্য শনাক্ত করতে পারেনি।

জুলাই মাসে জমি নিয়ে বিরোধ শুরু হওয়ার পর থেকে বিষয়টি বর্তমানে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে। সহিংসতায় এ পর্যন্ত বেশকিছু মানুষ প্রাণ হারিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর