শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ভোক্তা অধিকারের নতুন ডিজি কাজী মুহাম্মদ মোজাম্মেল হক

অনলাইন ডেস্ক / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

ভোক্তা অধিদপ্তরের প্রশিক্ষণ ও প্রচার শাখার উপ পরিচালক আতিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের অধিদপ্তরে মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক যোগদান করেছেন।

তিনি আরও বলেন, আমরা আশা করি শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় অধিদপ্তর এগিয়ে যাবে এক অনন্য মাত্রায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর