রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

সীমান্ত হত্যা: পতাকা বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদ

অনলাইন ডেস্ক / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী এলাকার সীমান্তে গত সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে বাংলাদেশি তরুণকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারতের অভ্যন্তরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী আইসিপিতে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার এবং আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই প্রতিবাদ জানান বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তর।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান পিএলসি, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমানসহ অন্যান্য বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষে আইজি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল শ্রী সুরিয়া কান্ত, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমান্ডার এবং অন্য বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এলাকায় গত সোমবার বিএসএফ টহল দল কর্তৃক বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহকে গুলি করে হত্যা করে বিএসএফ। এ ঘটনায় বৃহস্পতিবার বিজিবি কর্তৃক তীব্র নিন্দা জানানো হয়।

বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালানো হবে না মর্মে বিজিবি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলে সব নাগরিকের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ করার জন্য একমত পোষণ করে শান্তিপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর