রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলে নিহত, নিখোঁজ ৩

অনলাইন ডেস্ক / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারের লাবণী পয়েন্টের কাছাকাছি বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২৩ জেলেসহ ‘এফবি রশিদা’ নামের একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় উদ্ধার মোহাম্মদ জামাল (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে লাবণী চ্যানেলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

জানা গেছে, জীবিত অবস্থায় ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিন জেলে নিখোঁজ রয়েছেন। সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বিষয়টি নিশ্চিত করেছেন।

এফবি রশিদা ট্রলারের জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝড়ো বাতাসের কবলে পড়ি আমরা। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় ট্রলারটি ডুবে যায়। জামালের অবস্থা খারাপ ছিল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সি-সেইফ লাইফগার্ড কর্মীদের ইনচার্জ ওসমান গণি বলেন, ভাসমান অবস্থায় জেলেদের উদ্ধার করে তীরে আনা হয়েছে। একজন মারা গেছেন। কয়েকজন নিখোঁজ বলে শুনেছি। তাদের খোঁজ করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর