শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

দুদকের ১০ পরিচালক ও ৪৮ উপ-পরিচালক পদে রদবদল

অনলাইন ডেস্ক / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ পরিচালক ও ৪৮ উপ-পরিচালক পদে রদবদল করা হয়েছে।

সোমবার দুদকের জারি করা অফিস আদেশে এই রদবদল করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের ক্ষমতার ভার তুলে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই শৃঙ্খলা আর পেশাদারত্ব ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে আনা হচ্ছে পরিবর্তন।

এর ধারবাহিকতায় দুর্নীতি দমন কমিশনের ১০ পরিচালক ও ৪৮ উপ-পরিচালককে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে এসব কর্মকর্তাকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন কার্যালয়ে বদলি করা হয়েছে।

বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার আগে সব নথিপত্র নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছে বুঝিয়ে দেবেন। আর নথিপত্র বুঝে নিয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা লিখিতভাবে সংশ্লিষ্ট মহাপরিচালককে অবহিত করবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর