শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সম্পদের হিসাব দিতে হবে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে।‌ তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার এক মাস না যেতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নেয়ার এই উদ্যোগ নেয়া হলো।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এই নির্দেশনা দেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর আগে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছিলেন, ‘সরকারি কর্মচারীদের নিয়মিত তাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। আমাদের উপদেষ্টারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। সব সরকারি চাকরিজীবীর জন্য নিয়মিত সম্পদ প্রকাশ বাধ্যতামূলক করা হবে।’

‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ অনুযায়ী পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেয়ার নিয়ম রয়েছে। তবে বিগত সরকারের আমলে বছরের পর বছর সম্পদের হিসাব না দেয়ার জন্য সরকারি কর্মচারীদের কোনো জবাবদিহিতা ছিল না।

কয়েক দফা সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নেয়ার উদ্যোগ গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর