সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে স্ত্রীকে ফিরে পেলেন যুবক রাতে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নাগলিঙ্গমের টানে শ্রীমঙ্গলে ভিড় মঙ্গল ও আনন্দ বাদ, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ শ্রীমঙ্গলে সূর্যোদয় প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডে উদযাপন শ্রীমঙ্গলের উন্নয়নে অংশীজনের ভাবনা: ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর

শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১১ শিক্ষার্থী, চিকিৎসক বললেন ‘গণমনস্তাত্ত্বিক রোগ’

অনলাইন ডেস্ক / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকার উইনার চাইল্ড একাডেমি স্কুলে বুধবার অন্তত ১১ শিক্ষার্থী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়েছে।

তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ক্লাসের মধ্যে দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরের মুহূর্তে তাকে দেখে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর অন্য শিক্ষার্থীরাও একের পর এক অসুস্থ হতে শুরু করে। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীরা হলো সিনহা, জিহাদ, মাহিম, রাহিম, আবু হুজাইফা, রিফাত, রুমা ও শর্মিলা। তাদের সবার বয়স সাত থেকে আট বছরের মধ্যে। সবাই দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বাকি আরও তিনজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

উইনার চাইল্ড একাডেমির পরিচালক আবু মুছা আল হোসাইন বলেন, ‘স্কুলের পাশের দোকান থেকে চটপটি, মুড়ি মাখা খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সকল শিক্ষকের সহযোগিতায় দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

‘বর্তমানে হাসপাতালে আট শিক্ষার্থীর চিকিৎসা দেয়া হচ্ছে। আমাদের ধারণা, খাদ্যে বিষক্রিয়ার কারণেও এমনটা হতে পারে।’

বিষয়টি নিয়ে কথা হলে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সিরাজুল ইসলাম বলেন, ‘চটপটি, মুড়ি মাখা খেয়ে শিশুরা অসুস্থ হয় নাই। ধারণা করা হচ্ছে শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে।

‘হাসপাতালে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং করছে চিকিৎসকরা। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো। আরও পরীক্ষা-নিরীক্ষার পর সঠিক কারণগুলো জানা যাবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর