শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

অনলাইন ডেস্ক / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি আজ রোববার এক অভিনন্দন বার্তায় পাকিস্তান সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’

ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ। এছাড়া টেস্ট ফরম্যাটে টাইগাররা প্রথমবারের মত পাকিন্তানকে হারালো।

পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ বারের মোকাবেলায় ১২টি টেস্টে পরাজিত ও একটি ম্যাচ ড্র করেছিল টাইগাররা। এই নিয়ে এ পর্যন্ত নিজেদের টেস্ট ইতিহাসে ১৪৩ টেস্টে ২০তম জয়ের দেখা পেল বাংলাদেশ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর