সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে স্ত্রীকে ফিরে পেলেন যুবক রাতে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নাগলিঙ্গমের টানে শ্রীমঙ্গলে ভিড় মঙ্গল ও আনন্দ বাদ, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ শ্রীমঙ্গলে সূর্যোদয় প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডে উদযাপন শ্রীমঙ্গলের উন্নয়নে অংশীজনের ভাবনা: ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর

৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

রিপোটার : / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
রাশেদ খান মেনন। ফাইল ছবি

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং আরিফ আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই রিমান্ডের আদেশ দেন। বিকাল ৩টা ৫২ মিনিটের দিকে মেননকে আদালতে নেওয়া হয়। তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে নিউ মার্কেট থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় আব্দুল ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ সরকারের প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর