সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ওই থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো খুদে বার্তার মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

গত মঙ্গলবার মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেদিন এ কথা জানায়।

তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার ছিলেন। তিনি দীর্ঘদিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সালের ৫ মার্চ তিনি উপ-অধিনায়ক হিসেবে র‌্যাবে যোগ দেন। একই বছর ২৭ আগস্ট লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক হন। ২০১৩ সালের ৭ ডিসেম্বর থেকে তিনি র‌্যাব ছাড়ার আগ পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর